খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন

blog image

পবিত্র রমজানে নিরাপদ খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বিসেফ ফাউন্ডেশন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শিসউক (SHISUK)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ‘পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরাপদতা ও ঝুঁকি মোকাবেলায় নাগরিক দাবি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে আমরা আসন্ন রমজান মাসে ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি ।


সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবি ও আলোচনার বিষয়সমূহ:
✅ আইনের কঠোর প্রয়োগ: নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের বিশেষ দায়-দায়িত্ব এবং উৎপাদনকারী থেকে বিক্রেতা পর্যন্ত সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ।
✅ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয়ে নিয়োজিত কর্মীদের মাস্ক, গ্লাভস ও অ্যাপ্রন পরিধানসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে ।
✅ নিরাপদ পানীয়: শরবত বা পানীয় তৈরিতে বিশুদ্ধ পানি ও বরফ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ক্ষতিকর রং মেশানো বন্ধ করতে হবে ।
✅ বাজার তদারকি: প্রতিটি বাজারে নাগরিক তদারকি কমিটি গঠন এবং প্রমাণভিত্তিক ভাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করতে হবে ।
✅ জনসচেতনতা: খাদ্যাভ্যাস ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় গণমাধ্যমে বছরব্যাপী প্রচারণায় জোর দিতে হবে ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার । সূচনা বক্তব্য রাখেন শিসউক-এর নির্বাহী পরিচালক জনাব শাকিউল মিল্লাত মোর্শেদ । মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আতাউর রহমান মিটন । এছাড়াও আলোচনায় অংশ নেন বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক, ক্যাব-এর প্রেসিডেন্ট এ. এইচ. এম. সফিকুজ্জামান এবং বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও জনাব রেজাউল করিম সিদ্দিক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপা’র সাধারণ সম্পাদক জনাব মো. আলমগীর কবির । আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগ এবং কঠোর নজরদারির মাধ্যমেই সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব ।


সংবাদ সম্মেলন সম্পর্কিত লিঙ্ক